সোশ্যাল মিডিয়া এফেক্ট! রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারির পর কী বললেন অভিযুক্ত

রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে অভিযানে নেমে মূল অভিযুক্ত প্রদীপ কুমার ওরফে ‘গাঁঠ’-কে বাগে এনেছে। বৃহস্পতিবার বিকেলে আগ্রার কাছে একটি এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে। অবশেষে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করে জানালেন সোশ্যাল মিডিয়ায় ওই গ্যাংয়ের কার্যকলাপ দেখে প্রভাবিত হয়েই এই দলের সঙ্গে যুক্ত হন তিনি। আপাতত অভিযুক্তকে হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ।
Sponsored

এই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে গোটা চক্র এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের খোঁজে তদন্ত চলছে। মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য তারকাদের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই মামলায় আরও বড় তথ্য অপেক্ষা করছে বলেই অনুমান তদন্তকারীদের।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি রাতে মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলে। দুষ্কৃতীরা ‘শেট্টি টাওয়ার’-এ লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। এর ফলে রোহিতের বাড়ির ব্যালকনির কাঁচ ভেঙে যায়। জানা যায়, এই হামলার নেপথ্যে ছিল কুখ্যাত শুভম লোনকর গ্যাং। যদিও কেন এই হামলা, তার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন- পরাজয় নিশ্চিত জেনেই প্রতিহিংসা, রাজ্যে এজেন্সি-তাণ্ডব নিয়ে বিজেপিকে তোপ কুণালের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

'পানেঙ্কা শট', উৎপল সিনহার কলম
3d ago

গুন্ডাদমন আইন আদতে প্রতিপক্ষ দমনের চেষ্টা , সরব কুণাল
Jul 13

বিজেপি রাজ্যে সরকারি হাসপাতালে ৬ দিনে ৫ প্রসূতির মৃত্যু
Jul 12

'ফুটবল নৈতিকতা', উৎপল সিনহার কলম
Jul 12

সেঞ্চুরি ছুঁল গীতার অনুবাদের ভাষা, এবার কুড়মালি ও সাঁওতালিতে শ্রীমদ্ভগবদ্গীতা
Jul 9

'ভোজিনা বুবিস্তা কেপ ভার্দে', উৎপল সিনহার কলম
Jul 5





