Tuesday, June 16, 2026

২৫% পেয়েছেন, আরও ৪% শীঘ্রই পাবেন: বকেয়া DA নিয়ে বড় বার্তা মমতার

Date:

Share post:

রাজ্য সরকারি ও সরকারের অনুমোদনপ্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে তারকেশ্বরের সভা থেকে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পান। মনে রাখবেন ২৫ শতাংশ ডিএ আপনারা পেয়ে গিয়েছেন। চার শতাংশ ডিএ-ও পেয়ে যাবেন।”

সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ভোট ঘোষণার আগেই রাজ্যে বকেয়া DA দেওয়ার দিন ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ডিএ পেতেও শুরু করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সরকারি অনুমোদনপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীরা এখনও কোনও নির্দেশ পাননি। এদিন সে বিষয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়েও এ দিন জনসভা থেকে সরব হন মমতা। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর যে বিল ৪৫০ ভোট পেয়ে পাশ হয়ে গিয়েছে, তা আর কতবার পাশ করাতে হবে সে প্রশ্ন তোলেন। কেন এতদিনেও ওই সংরক্ষণ কার্যকর করা গেল না? প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “মহিলা বিল আগেই পাশ হয়েছে। মহিলাদের ভালবাসলে তোমরা যে মহিলা বিল পাশ হয়েছে তা চালু করে দিতে। আমাদের ৩০ শতাংশের বেশি সাংসদ”।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...