Saturday, June 20, 2026

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

Date:

Share post:

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। মায়াবী পরিবেশের রোম্যান্টিক মুহূর্তের ঝলক সমাজ মাধ্যমে শেয়ার করার পরই আচমকা হাসপাতালে নায়িকা। ব্যাপারটা কী? পরিবারে কারোর কিছু হল নাকি দীপিকা পাড়ুকোনের পর আলিয়াও (Alia Bhatt) সুখবর শোনাতে চলেছেন? গুঞ্জন আর জল্পনার মাঝে মুখে কুলুপ কাপুর পরিবারের পুত্রবধূর।

সম্প্রতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh – Deepika Padukone)তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়েছেন। ঠিক তারপরের দিনই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে ধবধবে সাদা ঢিলেঢালা পোশাক আর এলোমেলো চুল, ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে আলিয়া ক্যামেরাবন্দি হতেই ঋষিপুত্রের প্রাক্তন – বর্তমানের মধ্যে ফের তুলনা টানা শুরু হয়েছে। একটা সময় দীপিকার সঙ্গে রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক (Deepika Padukone- Ranbir Kapoor relationship)ছিল। পরে তা ভেঙে যায়। এখন দুজনের দুই পথে দুদিকে। ঘটনাচক্রে দুজনেরই প্রথম সন্তান মেয়ে। এবার দীপিকা পরিবার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও আলিয়া সেরকম কোনও আভাস দেননি। আগামী ১০ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘আলফা’ (Alpha)। এছাড়া সঞ্জয়লীলা বনসালীর বহু প্রতিক্ষীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War) সিনেমায় ফের দেখা যাবে ‘রালিয়া’ জুটিকে। এ ছবিতে থাকছেন ভিকি কৌশলও।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...