Saturday, June 20, 2026

IPL: জয় পেলেও অঙ্ক কঠিন, জানুন নাইটদের প্লে অফের সমীকরণ?

Date:

Share post:

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে কেকেআর(KKR)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় শুধু পয়েন্ট বাড়ায়নি, দীর্ঘদিনের হতাশার পর দলের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। তবুও সাত ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে এখনও তালিকার নিচের দিকেই রয়েছে কেকেআর(KKR), ফলে প্লে অফের সমীকরণ এখনও কঠিন নাইটদের জন্য।

এখন থেকে কলকাতার সামনে কঠিন লড়াই। প্লে-অফে উঠতে সাধারণত ১৬ পয়েন্ট দরকার হয়। সেই পরিস্থিতিতে কলকাতাকে বাকি ম্যাচগুলোতে প্রায় ভুলহীন ক্রিকেট খেলতেই হবে। সামনে থাকা সাতটি ম্যাচের সবকটিতে জয় পেলে ১৭ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফে পৌঁছতে পারে নাইটরা।

তবে কাজটা মোটেও সহজ নয়। যদি একটি ম্যাচও হাতছাড়া হয়, তাহলে সমীকরণ আরও কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু নিজেদের জয়ই নয়, অন্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে কলকাতাকে। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই কার্যত বাঁচা-মরার লড়াই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে।

আজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর নতুন করে আশার আলো দেখছে নাইট শিবির। কিন্তু এখন থেকে প্রতিটি ম্যাচ কার্যত নক-আউটের মতো। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে নেট রান রেটও বাড়াতে হবে। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করতে পারলেই আবার প্লে-অফের লড়াইয়ে ফিরে আসতে পারে তিনবারের চ্যাম্পিয়ন দলটি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...