Friday, April 24, 2026

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

Date:

Share post:

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে পারফরম্যান্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ, সেখানেই ভূমিকা নিচ্ছে এআই। এবার প্রতিযোগী হয়ে উঠল এআই!

সোনির গবেষণা বিভাগের তৈরি এই রোবট, যার নাম এস(S)। এই রোবট এমনভাবে বানানো হয়েছে যাতে এটি খুব দ্রুত বলের গতি বুঝে সঠিক সময়ে শট নিতে পারে। টেবিল টেনিসে বলের গতি অনেক বেশি হয়, তার সঙ্গে থাকে স্পিন, ফলে বলের দিক মুহূর্তে বদলে যেতে পারে। এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য রোবটটির মধ্যে ১২ টি ক্যামেরা বসানো আছে। এগুলো বলের গতি, ঘূর্ণন ও অবস্থান একসঙ্গে পর্যবেক্ষণ করে।

‘এস’ নামক এই রোবটটির আট জয়েন্টের হাত রয়েছে, যার সাহায্যে এটি মানুষের মত টেবিল টেনিস খেলতে পারে। ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তির (Deep Reinforcement Learning Technology) মাধ্যমে এটি নিজে নিজেই বিভিন্ন সার্ভ, রিটার্ন ও খেলার কৌশল শিখেছে। পরিক্ষামূলক ম্যাচে জাতীয় স্তরের ৫ জনের মধ্যে তিনজন খেলোয়াড়কে হারিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। যদিও বিশ্বের সেরা পেশাদার খেলোয়াড়দের বিরুদ্ধে এখনও জিততে পারেনি, তবুও এটি দেখিয়ে দিয়েছে যে সর্বোচ্চ স্তর ছাড়া অন্য পর্যায়ে এআই এখন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

গবেষকদের মতে, এই এআই প্রযুক্তির ব্যবহার শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যেখানে দ্রুত সিদ্ধান্ত, নিখুঁত নিয়ন্ত্রণ এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দরকার, সেখানে এটি বড় ভূমিকা নিতে পারে। চিকিৎসা, রোবোটিক সার্জারি, শিল্পক্ষেত্র কিংবা ঝুঁকিপূর্ণ কাজেও ভবিষ্যতে এমন প্রযুক্তির ব্যবহার বাড়বে। এই গবেষণার ফল আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘নেচারে’ (Nature”) প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে স্পষ্ট হয়েছে যে এআই এখন শুধু বিশ্লেষণ নয়, বাস্তব কাজেও মানুষের সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করছে।

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...