Thursday, June 25, 2026

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

Date:

Share post:

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের পরই তাঁকে নিশানা করলেন শ্রীসন্থ। ভারতীয় দলের দুই প্রাক্তনীর মধ্যেই সম্পর্কের শীতলতা সবার জানা। চড় কাণ্ডের স্মৃতি তুলে ধরে দল বদলকারী হরভজনকে আক্রমণ করলেন শ্রীসন্থ।

২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রীসন্থ। কেরলের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। বর্তমানে হরভজনও বিজেপিতে যোগ দিলেন, দলীয় সতীর্থকেই আক্রমণ করলেন শ্রীসন্থ।প্রাক্তন স্পিনারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীসন্থ।সেই সঙ্গে সামনে এল আইপিএলের চড়কাণ্ড। ১৮ বছরের পুরনো বিতর্ককে উস্কে দিয়েছেন শ্রীসন্থ। জাতীয় দলের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে শ্রীসন্থের অভিযোগ, চড়কাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে কোটি টাকা আয় করেছেন হরভজন (Harbhajan Singh)।

সংবাদমাধ্যমকে শ্রীসন্থ বলেন, “আমি কখনও কোনও সাক্ষাৎকারে ভাজ্জি সম্পর্কে কথা বলিনি। এই প্রথমবার বলছি। এখনও পর্যন্ত কোনও সমস্যা ছিল না কিন্তু ও আবার ওই ঘটনাকে নিয়ে একটি বিজ্ঞাপন করেছে। তাতে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেছে। তার পর আমাকে ফোন করে বলল, এটা নিয়ে একটা স্টোরি পোস্ট করতে। আমি ওকে বলেছিলাম, ‘আমি ক্ষমা করতে পারি, কিন্তু ভুলব না।’

এখানেই থেমে না থেকে শ্রীসন্থ আরও বলেন, ‘‘একটা সময় ওকে ভাই বলে ডাকতাম। এখন ভাজ্জির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ভাজ্জির বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। ওকে আমার প্রয়োজনও নেই।গত দু’মাস বা এক মাস আগে বিজ্ঞাপনটা দেখার পর ওকে ব্লক করে দিয়েছি। আমার বাবা-মা অনেক বার বলেছেন, ঘটনাটা ভুলে যেতে। কিন্তু আমি ভুলতে পারিনি।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...