Saturday, June 13, 2026

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধনের কাজে আসা তৃণমূলের একাধিক নেতা ও নির্বাচনী এজেন্টকে তলব করল NIA।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রবিবার বেলা ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে। আব্দুল রহমান বর্তমানে মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তাঁর কাছে এই নোটিশ পৌঁছয়। এনআইএ-র তালিকায় রয়েছেন কালিয়াচক ১ নম্বর ব্লকের দাপুটে তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলও। তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এ ছাড়াও এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর।

ঠিক কী ঘটেছিল মোথাবাড়িতে? ঘটনার সূত্রপাত গত মাসে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ খতিয়ে দেখতে কলকাতা হাই কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের একটি দল মালদহে গিয়েছিলেন। অভিযোগ, মোথাবাড়িতে ওই সাতজন বিচারককে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এমনকি গভীর রাত পর্যন্ত তাঁদের কালিয়াচক-২ ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, মূলত তাঁরাই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বলে দাবি করা হয়। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং দেশের শীর্ষ আদালতের নির্দেশেই এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় নির্বাচন কমিশন।

এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ মোট ৫২ জনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে এনআইএ হেফাজতে রয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, সেদিনের সেই নজিরবিহীন বিক্ষোভ এবং বিচারকদের হেনস্থার নেপথ্যে গভীর কোনও ষড়যন্ত্র থাকতে পারে। সেই রহস্য উদঘাটন করতেই তৃণমূল নেতাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনআইএ।

ফল ঘোষণার ঠিক আগের দিন এই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল শিবিরের দাবি, গণনার আগের দিন নেতাদের থানায় আটকে রেখে দলের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।

আরও পড়ুন – নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...