Tuesday, June 16, 2026

শূন্যের খরা কাটিয়ে ফের বঙ্গে খাতা খুলল CPIM, ডোমকলে জয়ী রানা

Date:

Share post:

বঙ্গে পালাবদল। আর তার মধ্যেই শূন্যের খরা কাটিয়ে অবশেষে ফের বঙ্গে খাতা খুলল সিপিআইএম (CPIM)। বড় অঙ্কের ব্যবধানে জিতেছেন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)। প্রাক্তন আইপিএস (IPS) তথা তৃণমূল (TMC) প্রার্থী হুমায়ুন কবীরকে (Humayun Kabir) হারিয়েছেন রানা।

পারিবারিক ব্যবসা। সঙ্গে শিক্ষকতা। দীর্ঘদিন ধরেই বাম রাজনীতিতে মোস্তাফিজুর ২০২১ সালেও ডোমকল থেকে লড়াই করেছিলেন। কিন্তু সেবার শিকে ছেঁড়েনি। এবার ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৫০০ পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে (CPIM) যোগ দিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভ ও একাধিক অভিযোগে তৃণমূল ছাড়ে ওই পরিবারগুলি। সেই সময়ই মোস্তাফিজুর রহমান বলেন, “পিকচার বাকি হ্যায়…।”
আরও খবর: ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

আগের নির্বাচনে ডেবরা থেকে লড়ে বিপুল ভোটে জিতেছিলেন হুমায়ুন কবীর। কিন্তু এবার ডোমকলে দলের লোকেরাও তাঁকে বহিরাগত হিসেবেই হয়ত দেখেছেন। তার জেরেই এই ফল বলে মনে করছেন অনেকে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...