Wednesday, May 6, 2026

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

Date:

Share post:

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ জেলায় রয়েছে কালবৈশাখী পূর্বাভাস!

হাওয়া অফিস (Weather Department) বলছে, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৬০থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিকেলের পরই দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ চলছিল। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু মে মাসে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাঁসফাঁস করা গরমের সম্ভাবনা আপাতত নেই। আগামী ১৩ মে পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে মনে করছে মৌসম ভবন।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...