Thursday, May 7, 2026

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

Date:

Share post:

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি সন্দেহভাজন গাড়ি আটক করার পর রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অর্জুন সিং হাসপাতালে পৌঁছান। ঘটনায় আহত চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরার অবস্থাও আশঙ্কাজনক। তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রনাথ রথের খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ একটি পরিত্যক্ত গাড়ি আটক করে। ঘটনাস্থলের কাছেই সেই গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়িটির নম্বর প্লেটটি বদল করে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তিনি জানান, উত্তরবঙ্গের শিলিগুড়ির একটি নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল গাড়িটি। তবে সেটি নকল নম্বর প্লেট ছিল।

সেই সঙ্গে ডিজি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েক রাউন্ড লাইভ অ্যামুনিশন উদ্ধার করেছে পুলিশ। সব ধরনের সূত্র ধরেই তদন্ত চালানো হচ্ছে। হাসপাতাল থেকে ডিজি মধ্যমগ্রাম থানায় যান তদন্তের স্বার্থে। তবে দোহাড়িয়া পুলিশ লাইনের এত কাছে এভাবে দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটে, তা নিয়ে ফের একবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...