Thursday, May 7, 2026

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

Date:

Share post:

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad ) ঘুরতে গিয়ে ছোট পর্দার জনপ্রিয় মুখ প্রত্যুষা পালের (Bengali Tele Actress Pratyusha Paul) সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। দ্রুত পদক্ষেপ পুলিশের।

টেলি অভিনেত্রী প্রত্যুষা একটা সময় নিয়মিত ধারাবাহিকের অভিনয় করলেও আপাতত তিনি নিজের ভ্লগ নিয়ে ব্যস্ত। নিত্য নতুন কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছেন। সম্প্রতি হায়দরাবাদে বেড়াতে গিয়েছিলেন তিনি। অভিযোগ চারমিনার ঘোরার সময় এক ব্যক্তি অভিনেত্রীকে কটূ মন্তব্য করেন। প্রত্যুষা প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলেও জানিয়েছেন তিনি। এরপরই চারমিনার থানায় (Charminar Police Station) অভিযোগ করেন অভিনেত্রী। তদন্তে নেমে অভিযুক্ত আব্দুল ওয়াজিদকে (৪০) গ্রেফতার করে পুলিশ। তিনি টোলিচৌকি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...