Tuesday, May 12, 2026

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

Date:

Share post:

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার ধাপে ধাপে বিদায়ের পথে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, সপ্তাহের শেষের দিকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে কোথাও ঝড় বৃষ্টির না হলেও, সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ – ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...