Sunday, June 14, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

Date:

Share post:

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন দিয়েছে, তাতে সমস্যায় পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা ও সর্বভারতীয় সিএমএ-র (CMA) পরীক্ষা একই সঙ্গে পড়ে গিয়েছে। ফলে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য হতে হচ্ছে পরীক্ষার্থীদের। এবার সেই সমস্যা নিয়ে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে (Vice-chancellor) চিঠি লিখলেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ভাইস প্রেসিডেন্ট সুদীপ রাহা। আবেদন করা হল বিশ্ব বিদ্যালয়ের রুটিন বদলের।

একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কমের চার বছরের ও তিন বছরের উভয় পাঠক্রমের পরীক্ষার্থীরাই এই সমস্যার মুখে। সর্বভারতীয় স্তরের সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) কোর্সের বাৎসরিক পরীক্ষা পড়েছে ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) পরীক্ষাও পড়েছে। একদিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য আবশ্যিক। না হলে তাদের বছর নষ্টের সম্ভাবনা। অন্যদিকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীরা সর্বভারতীয় সিএমএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যে সার্টিফিকেট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

সেই কারণেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিন বদলের আর্জি জানানো হয়েছে। সুদীপ রাহা নিজের চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন চার বছরের কোর্সের পরীক্ষার্থীদের পাঁচদিন রুটিন সমস্যা – ১১, ১৩, ১৫, ১৭ ও ১৮ জুন। অন্যদিকে তিন বছরের কোর্সের পরীক্ষার্থীদের সমস্যা ১২ ও ১৬ জুনের পরীক্ষায়। সেক্ষেত্রে উপাচার্য আশুতোষ ঘোষকে চিঠি দিয়ে টিএমসিপির (TMCP) তরফে আবেদন করা হয়েছে, যেন তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করে পরীক্ষার্থীদের সমস্যার সমাধান করেন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...