Friday, June 26, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে, প্রস্তুতিপর্ব সারা

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ, রবিবার, বিকেলে নিগমবোধ ঘাটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি’র শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকস্তব্ধ দেশ।

শনিবার বিকেলেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির কৈলাস কলোনিতে তাঁর বাসভবনে। সারা রাত বাড়িতেই শায়িত ছিলো অরুণ জেটলির মৃতদেহ। রবিবার সকালে নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর মরদেহ শায়িত থাকবে। বাসভবন থেকে বিজেপির কার্যালয় হয়ে বিকেলে দেহ পৌঁছবে নিগমবোধ ঘাটে। তারপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...