Tuesday, June 23, 2026

শহরে ফের হেনস্তার শিকার এক জনপ্রিয় অভিনেত্রী

Date:

Share post:

কলকাতায় যত দিন যাচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের ওপর হেনস্তার শিকার দিনে-রাতে বেড়েই চলেছে। আজ সকালে ঠিক তেমনি এক অভিজ্ঞতার শিকার হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জুহি সেনগুপ্ত। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সঙ্গে তাঁর বাবাকেও হেনস্থা করা হয়।

এই পুরো ঘটনাটির সূত্রপাত ঘটে কসবার বাইপাস লাগোয়া এক পেট্রোল পাম্পকে কেন্দ্র করে। জুহি এবং তাঁর বাবা পেট্রোল ভরার জন্য এক পাম্প কর্মীকে 1500 টাকা দিয়েছিলেন। কিন্তু সেই পেট্রোল কর্মী তাঁর সহকর্মীর সাথে এতটাই গল্পে মত ছিলেন 1500 টাকার জায়গায় 3000 টাকার পেট্রোল ভরে দেন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। জুহি এবং তাঁর বাবা পেট্রোল কর্মীদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রী সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের পাশাপাশি 100 ডায়াল করে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই 2 পেট্রোল কর্মীকে ইতিমধ্যে আটক করেছে। এছাড়াও পুলিশ তদন্তে নেমে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...