Sunday, February 8, 2026

দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট ঘিরে ট্যাংরায় উদ্দীপনা

Date:

Share post:

পূর্ব কলকাতার 58 নং ওয়ার্ড SC-ST ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত শনি ও রবিবার হয়ে গেলো দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট। রবিবার শীল লেন ময়দানের নৈশালোকে এই টুর্ণামেন্টের ফাইনালে গোবরা উজ্জ্বল সঙ্ঘ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে ‘বান্টি রাউথ মেমোরিয়াল ট্রফি এবং রাণার্স দলকে ‘শশাঙ্ক শেখর সরকার মেমোরিয়াল ট্রফি’ তুলে দেন রাজ্যের কারা ও সংশোধনাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, নয়ন খটিক। সোসাইটির সম্পাদক অলক খাটুয়া অংশগ্রহণকারী দলগুলি ও অতিথিদের ধন্যবাদ জানান। গোটা অনুষ্ঠানটি দক্ষতার পরিচালনা করেন নিতাই সরকার,কল্লোল চৌধুরিরা। ধ্রুবজ্যোতি সেনের প্রানবন্ত ঘোষনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

আরও পড়ুন-সারদা কাণ্ডে সিবিআই দফতরে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন

spot_img

Related articles

নাম না বদলালে খারাপ চেহারা দেখবে: এবার মনোজ বাজপায়ির সিনেমাকে হুঁশিয়ারি

কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। তাই বলেই কী আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সিনেমাকে হুমকি দেওয়ার ক্ষমতা অর্জন করা সম্ভব হয়? কার্যত সেই...

নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে নতুন জীবন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর, কুর্নিশ সাংসদের উদ্যোগকে

রাজনৈতিক হানাহানি বা তরজা নয়, মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল নন্দীগ্রামের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির। ডায়মন্ড হারবারের সাফল্যের পর...

গ্রেফতার ব্যারাকপুরের অভিযুক্ত কাউন্সিলর! দ্রুত পদক্ষেপ পুলিশের

জমি বিবাদ সংক্রান্ত অশান্তির জেরে বৃদ্ধের পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল ব্যারাকপুরের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে (Barrackpore Councilor...

ছয়মাসে ১০ লক্ষ চাকরি, শুভেন্দুর দাবি: ২৪ কোটি চাকরি কোথায়, প্রশ্ন তৃণমূলের

বিধানসভা নির্বাচনের ইস্তাহারে কী লেখা হবে। এখনও তা নিশ্চিত করতে হিমশিম বঙ্গ বিজেপি। অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী...