Sunday, May 24, 2026

কান থেকে বেড়িয়ে এলো জীবন্ত মাকড়সা, তারপর?

Date:

Share post:

আমেরিকার মিসৌরির বাসিন্দা সুসি টরেস। তিনি সাঁতার কেটে ফেরার পর থেকেই কান নিয়ে সমস্যায় ভুগছিলেন । প্রথমে ভেবেছিলেন তার কানে হয়তো জল ঢুকেছে কিন্তু পরে অস্বস্তি বাড়লে তিনি আর সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। সেখানে তার কান পরীক্ষা করার পর জানা যায় জল নয়, তার কানে কোনো জাতীয় কিছু পোকা ঢুকেছে এবং সেটি তখনও জীবিত। এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যায় টরেস। ধীরে ধীরে অনেক কষ্টে নিজেকে শান্ত করেন তিনি। তারপর ডাক্তার তার কান থেকে পোকাটি বের করে আনে। বের করার পর দেখা যায় সেটি কোনো পোকা নয় বাদামী রঙের একটি জীবন্ত মাকড়সা। যা কিনা মারাত্মক বিষাক্ত। টরেসের কপাল ভালো যে ওই মাকড়সাটি তাকে কামরায়নি। এখন তিনি পুরোপুরি সুস্থ।

আরও পড়ুন-নিমতায় ফের গুলি করে খুন! রাজনৈতিক হিংসা নাকি অন্যকিছু?

 

Related articles

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...