Thursday, April 23, 2026

রোমিলা থাপারকে জানাতে হবে তিনি কী কী কাজ করেছেন!

Date:

Share post:

নাম তাঁর রোমিলা থাপার। এক ডাকে সারা পৃথিবী চেনে এই ইতিহাসবিদকে। আর তাঁকেই কিনা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চিঠি পাঠিয়ে বলেছে, তাঁর কাজের বায়োডেটা দিতে। তবেই তিনি বিশ্ববিদ্যালয়ে ‘এমিরিটা অধ্যাপক পদে থাকতে পারবেন! চমকে উঠেছেন শিক্ষাবিদরা। ৮৭ বছরের রোমিলা অক্সফোর্ডের সাম্মানিক ডক্টরেট। ‘ইতিহাসের নোবেল’ পুরস্কার বলে পরিচিত ক্লুগ পুরস্কারে সম্মানিত। আর তাঁকেই কিনা বায়োডেটা জমা দিতে বলে অসম্মানিত করা! ক্ষূব্ধ শিক্ষহল। অবাক রোমিলা বলেছেন, বিশ্ববিদ্যালয় একবার কাউকে কোনও পদে সম্মানিত করে তা রিভিউ করা বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে টানাটানি করা। দুর্ভাগ্যজনক। অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক প্রভাত পট্টনায়েক ক্ষোভের সঙ্গে বলেছেন, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা সম্ভবত এই পদটির ওজন সম্বন্ধে অবহিত নন। এটা অবসর নিতে চলা অধ্যাওপককে সারা জীবনের কর্মকাণ্ডের স্বীকৃতি। রোমিলা পাল্টা চিঠি দিয়ে জানতে চেয়েছেন, তাঁর মূল্যায়ন কীভাবে হবে? তাঁর লেখা বইগুলির মান নির্ধারণ করা হবে, না, তাঁর ক্লুগ সহ অন্যান্য সম্মাননার মান নির্ধারণ করা হবে! জেএনইউর অধ্যাপক ও ছাত্রদের অভিযোগ, নয়া প্রশাসন অধ্যাপক ও ছাত্রদের দমিয়ে রাখার চেষ্টা করছে।

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...