Monday, March 9, 2026

অসুস্থ অশোক ভট্টাচার্যের সাক্ষাতে মহারাজ

Date:

Share post:

বাড়িতে হঠাৎই 24 আগস্ট শনিবার রাতে অসুস্থ বোধ করছিলেন তিনি। রবিবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করেন। বাড়িতেই পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে ইসিজি করা হয় তাঁর। পারিবারিক সেই ডাক্তারের পরামর্শেই তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অ্যাঞ্জিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। হার্ট অ্যাটাকে আক্রান্ত শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ দ্রুত অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় ফর্টিস হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়

আপাতত তিনি তাঁর কলকাতার বাড়িতে ফিরেছেন। তবে তাঁর বিশ্রামের প্রয়োজন। বাংলার আইকন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় অশোকবাবুর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে শুভেচ্ছা জানান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন-ওনাম ভারতের একটি বিখ্যাত উৎসব, কীভাবে পালন হয় জানেন?

 

spot_img

Related articles

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,...

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...