Thursday, June 4, 2026

রাতেই অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন সব্যসাচী দত্ত

Date:

Share post:

বিজেপি-যোগ বা তৃণমূল-বিরোধিতা আরও স্পষ্ট হচ্ছে।

বিজেপি নেতাদের আমন্ত্রণ করে পুজো উদ্বোধনের পর সোমবার রাতেই অসুস্থ বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে হাসপাতাল গেলেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত।
বিধায়ক এবং সল্টলেকের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের কার্যকলাপে প্রমান হচ্ছে রাজনৈতিক শিবির বদলাতে তিনি তৈরি। সোমবার রাতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভরতি জখম বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে গিয়ে তা আরও একবার বোঝালেন সব্যসাচী। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা মুকুল রায় এবং এরাজ্যের দলের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, শীর্ষ তিন ব্যক্তিত্ব সোমবার বিকেলে সব্যসাচীর পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কেটে এসেছেন। এরপর রাতেই সব্যসাচী দত্ত যান অর্জুন সিংকে দেখতে। সেখানে দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে কথাবার্তা হয় বলে সূত্রের খবর। আক্রান্ত হওয়ার জন্য বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে গোড়া থেকেই দায়ী করেছেন অর্জুন সিং। সব্যসাচীর সঙ্গে কথা বলার সময়ে সাংসদ তাঁর কাছেও এই অভিযোগ জানান বলে সূত্রের খবর।

Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...