Saturday, June 20, 2026

জিডিপি কমছে, শীঘ্রই সুদের হারও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

জিডিপি কমছে, শীঘ্রই সুদের হারও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক ।
মঙ্গলবার ব্রোকিং হাউস কোটাক ইকুইটিস বলেছে, 2019-20 সালের আর্থিক বছরে জিডিপির বিকাশের হার 5.8 শতাংশ ছাড়াবে না। আগামী অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট 40 বেসিস পয়েন্ট কমাতে পারে।

কোটাক জানিয়েচ্ছে, নতুন আর্থিক বছরের শুরুতে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির ছবিটি বিশেষ আশাজনক নয়। এর ফলে সামান্য মুদ্রাস্ফীতিও হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কে মনিটারি পলিসি কমিটি চলতি আর্থিক বছরে সুদের হার 75 বেসিস পয়েন্ট কমাতে পারে। তার মধ্যে কেবল অক্টোবরেই হয়তো কমাবে 40 বেসিস পয়েন্ট।

আরও পড়ুন-সিগনেচার গোঁফ উধাও কেন, নিউ-লুকে তোলপাড় অনুরাগীরা

নতুন আর্থিক বছরতের শুরুতে ধরা হয়েছিল, জিডিপির বৃদ্ধি হবে 6.3 শতাংশ। কিন্তু প্রথম ত্রৈমাসিকে বিকাশের যে হার দেখা গিয়েছে, তাতে পুরো আর্থিক বছরে বিকাশ ছয় শতাংশে পৌঁছবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে।

কোটাক জানিয়েছে, নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধির হার মাত্র পাঁচ শতাংশে নেমে এসেছে। বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে। নতুন করে বিনিয়োগও তেমন হয়নি। তবে সরকার যেভাবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে 1 লক্ষ 76 হাজার কোটি টাকা পেয়েছে, তাতে আশার আলো দেখছে কোটাক। তাদের ধারণা, এর ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। তার ফলে ঘুরে দাঁড়াবে বাজার।

আরও পড়ুন-বউবাজারে বাড়ি ধস কাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে “কল্পতরু” মুখ্যমন্ত্রী

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...