Thursday, April 30, 2026

NRC-তে নাম নেই, এবার থাকতে হবে ‘ডিটেনশন ক্যাম্প’ নামক ‘জেলে’

Date:

Share post:

তৈরি হচ্ছে জেল। পোশাকি নাম ডিটেনশন ক্যাম্প। NRC তে যারা বাদ পড়েছেন তাদের কে রাখার বিশাল আয়োজন অসমে। প্রায় 19.5 লক্ষ মানুষ অসমে বাদ পড়েছেন NRC তে। এতদিন ধরে আপনি জমি জমা যা কিনেছেন তা সব রাষ্ট্র কেড়ে নিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। অবশ্য যাদের নাম NRC-তে নেই তাদের জন্য আর 120 দিন সময় আছে আদালতে নিজেকে এদেশের মানুষ প্রমান করার। তবে আমাদের যা বিচার ব্যবস্থা তাতে খুবই সন্দেহ হয় এত মানুষের আবেদন এত কম সময়ে বিচার করা যাবে কিনা??? আশ্চর্যের বিষয় প্রায় দেড় লক্ষ আদিবাসী মানুষের নাম NRC-তে নেই। যে আদিবাসীদের ভারতের সবচেয়ে প্রাচীন জনজাতি হিসাবে ধরা হয় এবং যা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। আরও আশ্চর্যের বিষয় যে সবাই ভাবছিল মুসলিমদের বিদেশি তকমা দেওয়া হবে কিন্ত সবাই কে চমকে দিয়ে 19.5 লাখ মানুষের মধ্যে 11 লাখ মানুষ হিন্দু!!!

অসমে তো সবে শুরু। এরপর গোটা দেশেই চালু হবে NRC। পৃথিবীর বৃহত্তম জেলখানা হতে চলেছে স্বাধীন ভারত। ইতিমধ্যে গোটা কাশ্মীর জেলে পরিণত হয়েছে। কাল অসমের পালা। পরশু বাংলা। তারপর আস্তে আস্তে গোটা দেশ। হিটলারের আবার নব জন্ম হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমরাই ভোট দিয়ে হিটলারের অবতার মোদিকে ক্ষমতায় দুই দুইবার বসিয়েছি। ফল তো ভুগতেই হবে!!!

(দেবাশিস মজুমদারের ফেসবুক থেকে সংগৃহীত)

আরও পড়ুন-ফ্ল্যাট কিনছেন রানু! জানেন কোথায়?

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...