Thursday, May 28, 2026

লোকাল ট্রেনের ফাঁকা কামরায় অভিনেত্রীকে জড়িয়ে ধরলো মত্ত আরপিএফ কনস্টেবল! পরে গ্রেফতার

Date:

Share post:

রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে অভিনেত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, ওই কনস্টেবল মত্ত অবস্থায় ছিলেন। ধৃতের নাম সমরেশ মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 8টা 46 মিনিটের শেষ নামখানা লোকাল ধরে বাড়ি ফিরছিলেন এক যুবতী।জেনারেল কামরাতেই উঠেছিলেন ওই যুবতী। এরপর ট্রেনটি লক্ষ্মীকান্তপুর ঢুকলে, অভিযুক্ত আরপিএফের কনস্টেবল যুবতীকে মহিলা কামরায় যেতে বলেন বলে অভিযোগ।

আরও পড়ুন-সোনাগাছির থিমের পুজোয় অসুর এবার ‘উষ্ণায়ন’

অভিযোগ, তিনি মহিলা কামরায় যাওয়ার পর তাঁর পিছু পিছু যায় ওই কনস্টেবলও। এদিকে রাত হয়ে যাওয়ায় মহিলা কামরা ফাঁকা ছিল। আর সেই ফাঁকা কামরাতেই অভিযুক্ত সমরেশ তাঁর শ্লীলতাহানি করে। তাঁকে জোর করে মদও সিগারেট খাওয়ানোর চেষ্টা করেন। কুপ্রস্তাবও দেন তাঁকে।

যুবতী সোনারপুরে নেমে জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে আরপিএফ কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...