Saturday, April 18, 2026

কিশোরী সাঁতারুর যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ গ্রেফতার

Date:

Share post:

কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে। দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। শুক্রবার সন্ধ্যায় দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ওই কিশোরীর সাঁতারুকে যৌন হেনস্তার খবর প্রকাশ্যে আসতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত কোচ। কিন্তু তাকে খুঁজে বার করতে উত্তর প্রদেশ পুলিশ সুপার উৎকৃষ্ট প্রসূন, মাপুসার এসডিপিও গজানন্দ প্রভুদেশাই এবং ইন্সপেক্টর কপিল নায়েককে নিয়ে একটি বিশেষ দল গড়া হয়েছিল। সেই দলই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে বিভিন্ন শহরে পালিয়ে বেড়াচ্ছিলেন সুরজিৎ। তাই প্রত্যেকটা শহরে অ্যালার্ট জারি করা হয়েছিল। যাতে কোনওভাবেই তিনি পালাতে না পারেন। অবশেষে দিল্লির কাশ্মীরি গেট থেকে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে গোয়া পুলিশও। অভিযুক্ত কোচের বিরুদ্ধে 376 (ধর্ষণ), 354 (যৌন হেনস্থা) এবং 506 (সমাজ বিরোধী কার্যকলাপ) ধারায় অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি শিশু নিগ্রহের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও খবর।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...