Thursday, April 2, 2026

ফের স্বপ্ন ছোঁয়ার মুখে সেরিনা

Date:

Share post:

পারবেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র‍্যান্ড স্ল্যামের নজির ছুঁতে? ফ্লাশিং মিডোয় আজ সেই স্বপ্ন ছোঁয়ার প্রতিক্ষা। ৩৭ বছরের সেরিনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র ওপেনে আজ নামছেন স্বপ্ন ছুঁতে। প্রতিপক্ষ ১৯ বছরের বিয়াঙ্কা আন্দ্রেস্কু। অর্থাৎ ১৯৯৯ সালে সেরিনা যখন প্রথম যুক্তরাষ্ট্র ওপেন গ্র‍্যান্ড স্লাম জিতছেন, তখন জন্মই হয়নি রোমানিয়ার বিয়াঙ্কার! ফাইনালে উঠলেন সোয়াইতোলিনাকে হারিয়ে। সেইসঙ্গে ফ্লাশিং মিডোয় জিতলেন ১০১টি ম্যাচ। ছুঁলেন কিংবদন্তী ক্রিস এভার্ট লয়েডকে। আর বিয়াঙ্কা হারালেন বেলিন্দা বেলচিচকে। দুটি ইতিহাস ছোঁয়ার আগে সেরিনা বলছেন, ফাইনালে ওঠাটা পাগলামি মনে হচ্ছে। তবে এর থেকে খারাপ কিছু ভাবিনি। আর বিয়াঙ্কা বললেন, টেনিস র‍্যাকেট নিয়ে নামার সময় থেকেই সেরিনার সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। মুখিয়ে আছি। দারুন মজা হবে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...