Saturday, May 16, 2026

গিনেস বুকে নাম তোলা বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির ঘোড়ার সঙ্গে পরিচয় করুন

Date:

Share post:

প্রথম দেখায় ঘোড়াটিকে বাচ্চা ঘোড়া বলে মনে হতে পারে। কিন্তু আদতে এটি কোনও বাচ্চা ঘোড়া নয়, বরং প্রাপ্তবয়স্ক ঘোড়া। আর দশটা ঘোড়ার সঙ্গে পার্থক্যও আছে তার। বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির ঘোড়া হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ঘোড়াটির।

ঘোড়াটির নাম রাখা হয়েছে ‘বোম্বেল’। রেকর্ডধারী এই ঘোড়াটির বসবাস পোল্যান্ডের লজ শহরে। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক ঘোড়ার গড় উচ্চতা হয় সাড়ে 4 ফুট থেকে 6 ফুটের কাছাকাছি। কিন্তু এই ঘোড়ার উচ্চতা মাত্র 56.7 সেন্টিমিটার অৰ্থাৎ, 1 ফুট 10 ইঞ্চি।

আরও পড়ুন-এই পর্যন্ত পৌঁছনোও কম কৃতিত্বের নয়, দেশ আপনাদের জন্য গর্বিত: ট্যুইট প্রধানমন্ত্রীর 

ঘোড়াটির মালিক প্যাট্রিক ও কাতারজিনা জিয়েলিন্সকা নামের এক পোলিশ দম্পতি। ঘোড়াটিকে তাঁরা প্রথম দেখেন 2014 সালে। তখন ঘোড়াটির বয়স ছিল মাত্র 2 মাস। সেই থেকেই ঘোড়াটিকে নিজেদের কাছে রেখে দেন তাঁরা। কাতারজিনা বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ঘোড়াটির কোনও সমস্যা হচ্ছে। যখন ওর বয়স বাড়ছিল, আমরা দেখলাম ওর যতটা লম্বা হওয়া উচিত, ততটা হচ্ছে না। তখনই আমরা ভাবলাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যোগাযোগ করা যেতে পারে।’

আকৃতিতে ছোট হলেও বোম্বেলের মনটা বিশাল বড়, এমনটাও বলেছেন কাতারজিনা। প্রতি সপ্তাহে নিয়ম করে এক দিন স্থানীয় এক শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘোড়াটিকে। সেখানে অসুস্থ বাচ্চাদের আনন্দ দেওয়ার কাজ করে ঘোড়াটি। কাতারজিনা বলছেন, ‘বোম্বেল আমাদের জীবনটাই বদলে দিয়েছে। সে অন্য মানুষদের সহযোগিতা করে, বাচ্চাদের মুখেও হাসি এনে দেয়।’

আরও পড়ুন-আমাজন অগ্নিকাণ্ড: 7দেশের বনরক্ষা চুক্তি সই

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...