Sunday, May 17, 2026

ফের ডেঙ্গিতে মৃত্যু হল হাবড়ার এক কিশোরীর

Date:

Share post:

হাবড়ায় এবার ডেঙ্গিতে মৃত্যু হল এক কিশোরীর। জানা গিয়েছে, মৃতের নাম মালা বিশ্বাস (14)। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল মালা। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধেয় তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরাও পরে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সন্ধেয় নাগাদ তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

হাবড়া হাসপাতালের সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ‘‘এই মুহূর্তে প্রায় 200 জন জ্বরের রোগী ভর্তি রয়েছেন আমাদের হাসপাতালে। তাঁদের মধ্যে 76 জনের ডেঙ্গি বলে সন্দেহ করছি আমরা। জ্বর রোগীদের প্রত্যেকেরই রক্তের নমুনা ডেঙ্গি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’

ভর্তি থাকা রোগীদের আত্মীয়দের অভিযোগ, ‘‘একেকটা শয্যায় তিন চারজন করেও জ্বরের রোগী রয়েছেন। প্রত্যেকে শোওয়ার জায়গা পর্যন্ত পাচ্ছে না।’’

হাসপাতালের সুপার জানান, প্রত্যেক দিন জ্বরের রোগীর সংখ্যা বাড়ছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। তবুও সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর অবস্থা সঙ্কটজনক হলে তবেই পাঠানো হচ্ছে বারাসত জেলা হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে।

আরও পড়ুন-দিব্যি আছেন বাবা, মহেশ ভাটের মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন কন্যা পূজা ভাট

 

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...