Friday, May 1, 2026

34 হাজার শূন্য পদ পূরণে উদ্যোগ রাজ্য সরকারের

Date:

Share post:

শূন্য পদ পূরণে উদ্যোগ নিল রাজ্য সরকার। খুব শীঘ্রই এই নিয়োগ পর্ব শুরু হবে বলে জানিয়েছে রাজ্য। প্রায় 34 হাজার শূন্য পদ আছে। এই পরিসংখ্যান বিধানসভায় আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই বিষয়ে সিলমোহর দিয়েছে অর্থ দফতর। জানা গিয়েছে, প্রবীনদের অবসরের পর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এ,বি,সি,ডি গ্রুপে শূন্য পদের সংখ্যা বর্তমানে প্রায় 34 হাজার । অর্থ দফতর জানিয়েছে, মানুষকে পরিষেবা প্রদানের লক্ষ্যে দ্রুত এই শূন্য পদ পূরণ করা হবে। এমনকি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। তবে আসন সংখ্যা কত হবে তা জানানো হয়নি।

আরও পড়ুন-বৈঠকে নেই মহুয়া, অস্বস্তি বাড়ল রাজীবের

Related articles

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...