Friday, June 26, 2026

বিবাদী বাগ বিস্ফোরণ: স্থানীয় এলাকার বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে KMRCL

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় বিবাদী বাগ চত্বরে হঠাৎই বিকট শব্দ-সহ বিস্ফোরণ ঘটে। স্টিফেন হাউজের সামনে মাটির নিচের বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, দমকল। এদিন সকালে আবার বিস্ফোরণস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। বিস্ফোরণটি ঘটেছে আবার নির্মীয়মান মেট্রো প্রকল্পের পাশেই। তাই বউবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ।

সম্প্রতি, বউবাজার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভেঙে পরে একের পর এক বাড়ি। ফাটল দেখা যায় আরও বেশকিছু বাড়িতে। ফলে বিবাদী বাগের ঘটনায় যাতে সেরকম কিছু না ঘটে, তাই তড়িঘড়ি বি বাদী বাগ এলাকার বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কেএমআরসিএল। বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে, এলাকার পুরনো বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিল্ডিংয়ের ছবি তোলা হবে। বাড়ি বা বিল্ডিংয়ের মালিকানা কার, সেটা জেনে নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।

আরও পড়ুন-মহরমে ভূস্বর্গে শিথিল নিষেধাজ্ঞা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...