Wednesday, May 6, 2026

সিবিআই দপ্তরটা কি বিয়েবাড়ির সাজগোজের?

Date:

Share post:

নারদ তদন্তে বুধবার সিবিআই দপ্তরে গেছেন শোভন-বৈশাখী।
তারপরেই যথারীতি চর্চা বৈশাখীর উপস্থিতি ও সাজসজ্জা নিয়ে।
এটা ঠিক যে কে কার সঙ্গে কোথায় যাবেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। কে কতটা সাজবেন, সেটাও কারুর নিজস্ব স্বাধীনতা।
তবু, দু একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে:
1) তদন্তের তলবে সাড়া দিয়ে সিবিআই অফিসে গেছেন শোভন। সেখানে বৈশাখী কেন? কী তাঁর কাজ?

2) সিবিআই দপ্তরটি কি বিয়েবাড়ির সাজসজ্জার সঙ্গে সঙ্গতিপূর্ণ? সব কিছুর একটা মানানসই দিক আছে তো!

একাধিক মহলের বক্তব্য, বৈশাখী তাঁর যা যা ইচ্ছে, করতেই পারেন। কিন্তু এইসব উপস্থিতিতে শোভনের রাজনৈতিক অস্তিত্বের ক্ষতি হচ্ছে। তবে একটি সূত্রের বক্তব্য, বৈশাখীর উপস্থিতিতে যদি শোভনের মানসিক শক্তির বৃদ্ধি ঘটে, তাহলে সঙ্গে তিনি বিশেষ বন্ধুকে রাখতেই পারেন।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...