Thursday, May 28, 2026

দিলীপ-মুকুলকে নিয়ে দিল্লিতে কোন আলোচনায় অমিত শাহ!

Date:

Share post:

বুধবার দুপুর থেকেই রাজধানী দিল্লি সরগরম বাংলার দুই রাজনীতিককে নিয়ে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। মধ্যমণি অবশ্যই বিজেপি সভাপতি অমিত শাহ। আর তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দুপুর থেকে শুরু হয়েছে বৈঠক। বিকেল গড়িয়ে তা সন্ধ্যাতেও চলতে থাকে। মাঝে মধ্যেই বৈঠকে যোগ দেন অরবিন্দ মেনন এবং কৈলাশ বিজয়বর্গীয়। প্রকাশ্যে বলা হচ্ছে একুশের বিধানসভা ভোটের রূপরেখা তৈরি করা, এবং তার আগে পুর ভোটের প্রস্তুতি। কিন্তু সূত্রের খবর, কিছু ‘খবর’ এবং ‘না খবর’ নিয়ে রাজ্য বিজেপিতে ক্রমশ অস্বস্তি এবং অশান্তি বাড়ছে। বিশেষত দিলীপ ঘোষের একটি সাক্ষাৎকার নিয়ে। পরে যে সাক্ষাৎকারটি তিনি আদৌ দেননি বলে স্পষ্ট জানান রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু সে নিয়ে মুকুল রায়ের শিবির থেকেও কিছু পাল্টা মন্তব্য করা হয় বলে সূত্রের খবর। যা নিয়ে জলঘোলা অব্যাহত। তবে দিল্লির এই বৈঠকে শোভন-বৈশাখী-দেবশ্রীকে নিয়েও আলোচনা হচ্ছে। কে থাকবেন, কে চলে যাবেন, সে নিয়ে দুই নেতারই মত নিচ্ছেন অমিত শাহ। অমিত জানেন, আগামী ভোটে দিলীপ ঘোষই তুরূপের তাস। আর সে কথা মাথায় রেখেই তিনি ‘গুটি’ সাজাতে চলেছেন।

Related articles

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...