Wednesday, April 15, 2026

দাবি নিয়ে পথে লাল তরুণ ব্রিগেড

Date:

Share post:

“কম খরচে পড়ুক সবাই, কারখানা-কাজ-বেকার ভাতা চাই” এই দাবিকে সামনে রেখেই রাজ্যের বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে বৃহস্পতিবার নবান্ন অভিযান শুরু হল সিঙ্গুরের বুড়োশান্তি স্টেশন সংলগ্ন এলাকা থেকে। শুক্রবার নবান্নে শেষ হবে এই পদযাত্রা। বিভিন্ন জেলা ও সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই পদযাত্রায় অংশ নিয়েছেন। যেসব রাস্তা দিয়ে মিছিল যাবে, সেখানেও ছাত্র-যুব সংগঠনের সদস্যরা মিছিলে যোগ দেবেন বলে সূত্রের খবর। শুধু পদযাত্রা নয়, থাকছে পথনাটিকা। অগাস্ট মাস জুড়ে সিঙ্গুরের বেড়াবেড়ি, বাজে মেলিয়া, গোপালনগর সহ বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ঘুরে কৃষক পরিবারের সঙ্গে কথা বলে জনমত সমীক্ষা তৈরি করেছেন যুব-ছাত্র সংগঠনের সদস্যরা। শিল্পের জন্য কতটা জমির প্রয়োজন? সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে কি না? সেই জমিতে স্থানীয় বাসিন্দারা এখন কি চাইছেন? তা নিয়ে একটি সমীক্ষা পত্র নবান্নে জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন-কলকাতায় হবে কেন্দ্রীয় ব্যাকটেরিয়া ব্যাঙ্ক

 

Related articles

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও...

নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে...

সম্রাটেই সিলমোহর! প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিহারে

বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। বুধবার রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন পাটনার লোক ভবনে শপথবাক্য পাঠ...

আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!

দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী-বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল...