Sunday, June 14, 2026

বিভূতিভূষণ 125

Date:

Share post:

আজ 12ই সেপ্টেম্বর, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন । 1984-এ এইদিনে কল্যানীর কাছে মূর্তিপুর গ্রামে মামারবাড়িতে জন্মে ছিলেন বিভূতিভূষণ।

আমার কিন্তু আজও পথের পাঁচালী দেখা হয়ে ওঠেনি । আমার পথের পাঁচালী নিজে থেকেই কল্পনার জগতে রং লাগিয়ে দেয় যখন তখন আমার বয়স দশ কি এগারো । ক্লাস ফোরে বা ফাইভে আমার পাঠ্য ছিল আম আঁটির ভেঁপু-র একটা ছোট্ট অংশ, তাও বাংলা গল্প সংকলনে। কিন্তু আমি বায়না ধরলাম পুরো পথের পাঁচালী আমার চাই । ওরম সংক্ষিপ্ত ভার্সান আমি পড়বো না। আমার মা বাবা আরো সরেস। আস্ত অপু ট্রলজিটাই দিয়ে দিল উপহারে । ফলে পড়ার দুপুর কখন যে খেলার দুপুরে বদলে গেল আবার কখন যে ভদ্রলোক আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেল বুঝতে পারলাম না । নাইনে যখন সত্যি আম আঁটির ভেঁপু পাঠ্য বই হয়ে এল ততদিনে আমার পানসি অক্রুর সংবাদ ছাড়িয়ে কাজলকে অবধি চিনতো। তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে চোখের সামনে দিব্য তাদের কাজকর্ম দেখতে পেতাম ।


তবে বিভূতিভূষণের সঙ্গে প্রথম আলাপ ক্লাস টু থ্রিতে। জন্মদিন বা নতুন ক্লাসে উঠলে মা বাবা বই কিনে দিত। সেবার বইটা দিয়েছিল আরো একটা ক্লাসিকের সঙ্গে । বইটার নাম চাঁদের পাহাড় ।তারপর আমার ইট কাঠ চূণ সুড়কির শহরে কেঁচো দেখেও ব্ল্যাক মাম্বার বাচ্চা দেখা বা দিনে দুপুরে ভেবে নেওয়া যে হাতির পাল হয়তো হুড়মুড় করে ঘরে ঢুকে পড়েছে তার থ্রিল যে কি তা যারা ঐ অবস্থায় না পড়েছে তারা ঠিক বুঝতে পারবে না ।
আর এভাবেই আমার মত শত শত কিশোর মনে জন্ম নিয়েছিল আরো অপু, যার রচয়িতাও স্বয়ং বিভূতিভূষণ । তাই ছেলেবেলার জয় যাতে বুঁদ, এই বুড়োবেলায়ও যার পরিধি আমাকে স্নিগ্ধ করে তোলে, তার জন্যই তো লেখা যায়-

পথ হারালেন অপূর্ব যে জয় নামের এক দুর্বিপাকে ।।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...