Wednesday, May 13, 2026

ঘটতে পারতো বড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রাসেল

Date:

Share post:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জামাইকা টালওয়াহর হয়ে ব্যাট করার সময় সেন্ট লুসিয়া জকসের বোলার হার্দাস ভিলজোয়েনের বাউন্সার সপাটে আঘাত করে রাসেলের ডান কানের পাশে। টিমের ডাক্তার মাঠে ছুঁটে যান।

রাসেল প্রথমে চোট গুরুতর নয় ভেবে ফের ব্যাট করার জন্য তৈরি হন। কিন্তু তিনি বুঝতে পারেন, চোট বেশ গুরুতর। হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডারটি। কিন্তু ড্রেসিংরুমে পৌঁছাতে পারেননি। স্ট্রেচারের সাহায্যে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানান, চিন্তার কিছু নেই। রাসেল কিছুদিনের মধ্যেই মাঠে ফিরবেন।

আরও পড়ুন-কোথায় রাজীব কুমার? সাদা পোশাকে নজর সিবিআইয়ের

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...