Friday, May 15, 2026

নির্বাসন থেকে মুক্তি পেলেন দেবরাজ-অভ্র, জরিমানা কমল ডিকা-মেহতাবের

Date:

Share post:

সোমবার পিয়ারলেসের কাছে হারের পর উত্তপ্ত হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল মাঠ। রেফারি নিগ্রহের ঘটনায় লাল-হলুদ খেলোয়াড় থেকে ম্যানেজার ও গোলকিপার কোচকে নির্বাসন দিয়েছিল আইএফএ। কিন্তু সেই এক বছরের নির্বাসন উঠে গেল ইস্টবেঙ্গল ম্যানেজার দেবরাজ চৌধুরী এবং গোলকিপার কোচ অভ্র মন্ডলের। বদলে 75 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে তাঁদের। এর পাশাপাশি লালরিন ডিকা রালতে এবং মেহতাব সিংয়ের জরিমানাও এক লক্ষ টাকা থেকে কমে 75 হাজার টাকা করা হয়েছে।

ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন লাল-হলুদ ম্যানেজার ও গোলকিপার কোচ এবং ফুটবলাররা। রেফারি নিগ্রহের অভিযোগ ওঠে। রেফারি এবং ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটি দেবরাজ চৌধুরী, এবং অভ্র মন্ডলকে এক বছরের জন্য নির্বাসিত করে। দুই ফুটবলার মেহতাব সিং এবং ডিকাকে এক ম্যাচ নির্বাসন এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই শাস্তির বিরুদ্ধে আইএফএ-তে আবেদন করে ইস্টবেঙ্গল। সেই আবেদন নিয়ে শনিবার বিকেলে আলোচনায় বসেছিল আইএফএ-এর গভর্নিং বডি। সেখানেই শাস্তি কমে গেল দেবরাজ এবং অভ্রর। আর ডিকা ও রালতেরও জরিমানার অর্থ কমেছে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...