Saturday, June 6, 2026

এবার ‘আচার্য’ কপিলদেব

Date:

Share post:

হরিয়ানা ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হতে চলেছেন ‘হরিয়ানা হারিকেন’ কপিলদেব।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ এই ঘোষণা করেছেন। সোনিপথের রাইয়ে পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করছে হরিয়ানা সরকার। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির কাছে থেকে এখনও আসেনি। তবে বাকি সব কাজ শেষ। 1975 সালে হরিয়ানাতেই ক্রিকেটে অভিষেক হয়েছিল কপিলদেবের। পাঞ্জাবের বিরুদ্ধে 6 উইকেট নিয়ে 22 গজের জীবন শুরু করেন তিনি। সেদিন পাঞ্জাব আটকে গিয়েছিল 63 রানে।

হরিয়ানার এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় দেশের তিন নম্বর। বাকি দুটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় হলো গুজরাতের গান্ধীনগরের স্বর্ণিম গুজরাত, তামিলনাড়ুর চেন্নাইয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি। মনিপুরের ইম্ফলে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...