Friday, May 22, 2026

কেন্দ্রের ‘হিন্দি চাপানোর’ বিরুদ্ধে সরব হলেন খোদ বিজেপির এক মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

এবার কেন্দ্রের ‘হিন্দি চাপানোর’ বিরুদ্ধে সরব হলেন ক্ষোভ বিজেপির এক মুখ্যমন্ত্রী! ভাষার সঙ্গে কোনও রকম আপস তিনি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

সোমবার বিকেলে একটি টুইট করেন ইয়েদি। তিনি লেখেন, “দেশের সব সরকারি ভাষার গুরুত্বই সমান। কিন্তু কর্নাটকের ক্ষেত্রে আমি বলতে পারি, কন্নড় আমাদের মূল ভাষা। এই ভাষার সঙ্গে আমরা কখনওই আপোস করব না। কর্নাটক রাজ্যে সংস্কৃতিকে তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
উল্লেখ্য, শনিবার হিন্দি দিবস উপলক্ষ্যে দেশের হিন্দি ভাষাকে সব দেশবাসীর ভাষা করার জন্য জোরদার সওয়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই বিরোধীরা এর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে। তবে সব থেকে বেশি প্রতিবাদ আসে দক্ষিণের রাজ্যগুলি থেকেই। ‘হিন্দি চাপিয়ে দিলে’ দেশের ভেতর যুদ্ধ লেগে যেতে পারে, এমনই জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তামিলনাড়ুর ডিএমকে নেতা স্টালিনও সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...