Friday, February 27, 2026

দলের ক্রিকেটারদের ডায়েট চার্ট বলে দিলেন পাক কোচ মিসবা-উল-হক

Date:

Share post:

সম্প্রতি পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন মিসবা-উল-হক। আর দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরেই দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া বার্তা দিলেন নয়া পাক কোচ। রীতিমতো ক্রিকেটারদের ফিটনেস নিয়ে তিনি কতটা চিন্তিত তা বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেক ক্রিকেটারের ডায়েট চার্ট কার্যত বলে দিলেন মিসবা।

আরও পড়ুন – আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে ভারত

তিনি বলেছেন, খেলা চলাকালীন বা খেলার আগে প্রস্তুতির সময় কোনও ক্রিকেটারদের বিরিয়ানি, চর্বিযুক্ত মাংস ও মিষ্টি খাওয়া চলবে না। খাদ্য তালিকায় রাখতে হবে বার্বিকিউয়ের বিভিন্ন পদ, পাস্তা ও ফল। এভাবেই পাকিস্তান দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সরব হলেন মিসবা-উল-হক।

প্রসঙ্গত, বিশ্বকাপে রীতিমত মুখ থুবরে পড়েছিল পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রাক্তন পাক কোচ মিকি আর্থারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। এখন দেখার এটাই যে, মিসবার এই নয়া পদক্ষেপ কতটা পাকিস্তান দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ভাল করে তোলে।

আরও পড়ুন – কলকাতা ম্যারাথনের মাথায় উঠল নতুন পালক

spot_img

Related articles

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...