Tuesday, April 28, 2026

মোদির স্ত্রীকে শাড়ি উপহার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিরল মুহূর্তের সাক্ষী রইল নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার, দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরের লাউঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়ার পথে তিনি অপেক্ষা করছিলেন সেখানে। যশোদাবেনকে দেখেই নমস্কার জানান মুখ্যমন্ত্রী। এরপরেই বিমানবন্দর চত্বরে থাকা বিশ্ব বাংলার বিপণি থেকে যশোদাবেনকে শাড়ি কিনে উপহার দেন মমতা। মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যশোদাবেন। আর এই বিরল মুহূর্তের সাক্ষী থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী সহ বিমানবন্দরে উপস্থিত অনেকেই। এরপরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দুজনেই।

আরও পড়ুন-স্থগিত রাজীব কুমারের আগাম জামিন মামলার রায়

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...