Sunday, June 7, 2026

সেচের খালে ছাত্রের দেহ, খুন? নজরে বন্ধুরা

Date:

Share post:

সেচের খালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। চাঞ্চল্য সিউড়ি থানার কেন্দুয়াতে। মৃত অভিষেক ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে দুই বন্ধুর নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দুই বন্ধুকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বছর কুড়ির অভিষেক সিউড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের বি-টেক-এর তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সোমবার বিকেলে, রাকেশ রায় ও ইন্দ্রজিৎ মহারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিষেক। বন্ধুদের বয়ান অনুযায়ী, কেন্দুয়ার ময়ুরাক্ষী নদীর সেচ খালে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী দেহটি ক্যানাল থেকে উদ্ধার করে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পরে পরিবারকে দেহ দেওয়া। মৃতের পরিবারের পক্ষ থেকে দুই বন্ধুর নামে খুনের অভিযোগ দায়ের করা হলে, সিউড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...