Tuesday, May 19, 2026

চাপ বাড়াতে রাজীব ও DG-র দেওয়া তথ্য যাচাই করতে নামছে CBI

Date:

Share post:

রাজীব কুমার এবং রাজ্য সরকারের দেওয়া তথ্য CBI যাচাই করতে চাইছে। তথ্য সঠিক না হলে CBI আদালতে তা জানানোর পরিকল্পনা নিয়েছে। রাজীব এবং নবান্নের দেওয়া তথ্য সত্যি প্রমানিত না হলে, আইনি লড়াইয়ে বাড়তি সুবিধা মিলবে মনেই মনে করছেন CBI-আধিকারিকরা।

রাজীব কুমার ই-মেলের মাধ্যমে CBI-কে জানিয়েছেন, তিনি ছুটিতে আছেন। ADG-CID পদমর্যাদার কোনও অফিসার ছুটি নিলেও ছুটি থাকাকালীন নিজের অবস্থান প্রশাসনকে জানাতে হয়। ছুটির জন্য রাজীব কুমার নবান্নে যে আবেদন করেছেন সেখানে ছুটিতে থাকার সময় তাঁর অবস্থান হিসেবে 34 নম্বর পার্কস্ট্রিটকেই দেখিয়েছেন।
ওদিকে CBI রাজ্যের DG-কে রাজীব কুমারের খোঁজ চেয়ে যে চিঠি দিয়েছিলো, তার উত্তরে DG-ও রাজীবের অবস্থান হিসেবে এই একই ঠিকানার কথা উল্লেখ করেছেন।

CBI এবার নিজেরাই খতিয়ে দেখতে চাইছে নবান্নকে নিজের যে ঠিকানা রাজীব দিয়েছেন এবং DG যে ঠিকানা রাজীবের অবস্থান হিসেবে CBI -কে জানিয়েছেন, তা ঠিক, না ভুল।

উল্লেখিত ঠিকানায় অর্থাৎ 34 পার্ক স্ট্রিটে রাজীব কুমার আছেন কি’না তা CBI সরেজমিনে দেখবে। যদি রাজীব থাকেন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে CBI হেফাজতে নেবে। আর যদি ওই ঠিকানায় রাজীবকে পাওয়া না যায়, তাহলে নবান্নকে রাজীব কুমার অসত্য কথা বলেছেন প্রমান হবে। আবার DG যে ঠিকানা CBI-কে দিয়েছে, সেখানে ওই পুলিশকর্তাকে না পাওয়া গেলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে CBI-কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনবে। একইসঙ্গে একইভাবে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হবে DG-র বিরুদ্ধেও।

ওদিকে শেষ খবর, রাজীবকে ধরতে CBI-এর বিশেষ দল রাজীব কুমারের বাড়ির দিকে গিয়েছে।
CBI দেখে নিতে চাইছে রাজীব-ইস্যুতে নবান্ন ঠিক কী ভাবছে ! রাজীবকে CBI-এর হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারই বা ঠিক কী চাইছে। কেনই বা DG অসত্য তথ্য জানিয়েছে CBI-কে। 34 পার্ক স্ট্রিটে হানা দিয়ে, তাই CBI এক ঢিলে অনেক পাখি মারতে চাইছে।

আরও পড়ুন-উলট পুরাণ, এক দেশ এক ভাষার বিরোধিতায় ছাত্রফ্রন্ট

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...