Tuesday, May 19, 2026

নামেই শিল্পাঞ্চল, বিশ্বকর্মার জৌলুস নেই ব্যারাকপুরে

Date:

Share post:

বেহাল দশা। তাই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজার জৌলুস অনেকটাই ম্লান। স্বাধীনতারও আগে ব্যারাকপুরের বরানগর থেকে বীজপুর গঙ্গার তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল চটকল। কিন্তু বর্তমানে পাট থেকে উৎপাদিত বস্তুর পরিবর্তে, অন্যান্য জিনিস বাজার দখল নিয়েছে। পিছিয়ে পড়েছে পাটশিল্প। উৎপাদনের অভাবে ধুঁকছে চটকলগুলি। বাজারে টিকে থাকতে আধুনিক মেশিন বসানো হয়েছে চটকলে। আর তার ফলে শ্রমিক সংখ্যা অনেক কমেছে। আজ যেখানে 2-3 হাজার শ্রমিক কাজ করে, সেখানে আজ থেকে 30 বছর আগে 10 – 12 হাজার লোক কাজ করতেন। বিভিন্ন সরকারি নীতি ও সিদ্ধান্তের ফলে শিল্পর ক্ষতি হয়েছে। আর ম্রিয়মান শিল্পের প্রভাব পড়েছে বিশ্বকর্মা পুজোতেও। আগে যে জৌলুস, আড়ম্বরে পুজো হত, আজ আর তা নেই। সরকারি আনুকূল্যে আবার হৃত গৌরব ফিরে পাওয়া যাবে বলে উৎসবের দিনে আশাবাদী শ্রমিক থেকে মালিক সব পক্ষ।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...