Wednesday, April 29, 2026

মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

Date:

Share post:

সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের দুর্মূষ করে দেশে ফিরেছে ভারত। সেই তেজ যেন ধরা পড়ল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি- 20 সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায় বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই একটি বল না গড়ানোতে এই দুই দেশ পয়েন্ট ভাগ করে বসেছিল। সেই ম্যাচ না খেলতে পারার আক্ষেপ যেন উসুল করে নিলেন কোহলিরা। অনায়াসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ সাত উইকেটে জিতে নিল রবি শাস্ত্রীর শিষ্যরা।

এদিন টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি দীপক চাহারের বলে প্রোটিয়া দলের প্রথম ওপেনার হেনড্রিক মাত্র 6 রান করে ফিরে গেলেও অপর ওপেনার তথা প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি ককের অর্ধশতরান (52) ডুপ্লেসিদের ভরসা দিয়েছিল।

এছাড়াও টিমবা বাভুমার 49 রান দক্ষিণ আফ্রিকাকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করেছিল। কিন্তু একশোর গণ্ডি পেরলেও দেড়শোর গণ্ডি পেরোতে পারল না প্রোটিয়া শিবির। দীপক চাহারের দুরন্ত বোলিং দাপটে আটকে গেল প্রোটিয়া ঝড়। তাঁর দুই উইকেট কার্যত দেড়শোর গন্ডি পেরোনো থেকে আটকে দিল দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 149 রান করেছে প্রোটিয়া দল। ভারতের লক্ষ্যমাত্রা 150।

সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মা 12 রানে থমকে গেলেও দলকে এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন কোহলি। মূলত, তাঁর ব্যাটিং দাপটেই সহজ জয় পেল ‘মেন ইন ব্লু’। চারটি চার ও তিনটি ছয়ের সমন্বয়ে 52 বলে বিরাটের অপরাজিত 72 রান সহজে প্রোটিয়া বধ করল। আর তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’ শিখর ধাওয়ান। তাঁর 40 রানও ভারতের লক্ষ্যমাত্রা তাড়া করার জন্য ছিল তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে 1-0 সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...