Saturday, June 13, 2026

শুনানি অনিশ্চিত, নথিহীন কোর্টের চক্করে ঝুলেই থাকছে রাজীব-CBI-এর আর্জি

Date:

Share post:

বেনজির সমস্যা। প্রথম দু’টি কোর্টের এক্তিয়ার নেই। তৃতীয় কোর্টের কাছে নথি নেই। ফলে বিবদমান দু’পক্ষই ফেঁসে গিয়েছে একই জালে।

সারদা-মামলার যাবতীয় নথি বারাসত থেকে আলিপুর আসতে কতদিন সময় লাগবে, কেউই সঠিক বলতে পারছেনা। ফলে ধরে নেওয়া যায়, শুক্রবার পর্যন্ত তো ফেরার পুলিশকর্তা রাজীব কুমারকে ঝুলেই থাকতে হচ্ছে। শুধু রাজীবই নয়, একইসঙ্গে CBI-এর অবস্থানও এক্ষেত্রে রাজীবের মতই। কারন, CBI আলিপুর কোর্টেই রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছে। এই আবেদনের শুনানিও নথির অভাবে হতে পারছেনা।
সূত্রের খবর, বুধবার রাতেও আলিপুর কোর্টে এখনও মামলার নথি এসে পৌঁছয়নি। নথি আসবে বারাসতের বিশেষ আদালত থেকে। শোনা যাচ্ছে বৃহস্পতিবারও এই নথি আলিপুরে আসা অনিশ্চিত। সারদা মামলার বিপুল সংখ্যক নথিপত্র ও তথ্যপ্রমাণ সতর্কতার সঙ্গে স্থানান্তর করা যথেষ্টই সময়সাপেক্ষ। আদালতের খবর, দ্রুত হাত লাগালে বৃহস্পতিবার বিকেল-সন্ধ্যা নাগাদ স্থানান্তর হতে পারে। সেক্ষেত্রে শুক্রবারের আগে সারদা-সংক্রান্ত মামলার শুনানি হওয়া সম্ভব নয়। ফলে আরও 48 ঘন্টা হয়তো রাজীব বনাম CBI নাটক চলবে। চলবে রাজীবের খোঁজে CBI-এর ফলশূন্য নড়াচড়াও।

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...