Sunday, June 14, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়। তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাঁকে নির্বাসিত করেছে আইসিসি।

আইসিসি-র নিয়মে বলা আছে যে, এক বছরে দু’বার যদি কোনও বোলার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন, তাহলে তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হবে।

আড়ও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

লঙ্কান স্পিনার ধনঞ্জয় 2018 সালের ডিসেম্বর মাসে ধনঞ্জয়ের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ফের সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে আবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। গত 29 আগস্ট চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে এই লঙ্কান স্পিনার বোলিংয়ের পরীক্ষা দেন। আর সেখানেও তাঁর অবৈধ অ্যাকশন ধরা পড়েছে। তাই অবশেষে আইসিসির তরফ থেকে তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়েছে। নির্বাসন কাটিয়ে ফিরে আসার সময় আবারও তাঁকে তাঁর বোলিংয়ের পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে আইসিসি।


আড়ও পড়ুন – লাফিয়ে বাড়ছে বিরাটের আয়

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...