Friday, April 24, 2026

হাতিবাগান নবীনপল্লির ‘লাইফলাইন’ দেখতে আগেভাগে প্রস্তুত হন

Date:

Share post:

শরীরে রোগের উৎস হল পরিবেশ দূষণ। পরিবেশ অবশ্যই দূষিত হচ্ছে মানুষের হাত ধরেই। বলা যেতে পারে মানুষই মানুষের দুর্গতির জন্য দায়ী। তাই নিজেকে বাঁচাতে গেলে সবার আগে পরিবেশ বাঁচাতে হবে। আর সেই সচেতনতা বা সতর্কবাণী প্রচার করতে দেবীর আরাধনাকে বেছে নিয়েছেন হাতিবাগানের নবীনপল্লি সর্বজনীন পুজো কমিটি। তাদের থিমের বিষয় ‘লাইফলাইন’।

মধুমেহ, রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগ, কিডনির অসুখ, সেরিব্রাল স, আর সর্বোপরি ক্যানসার আজ মানুষের জীবনে অসুরের মতো। অসুরের আক্রমণে এক সময় মানুষের জীবন ছিল তটস্থ। এখন এই সব রোগের আক্রমণে প্রাণ আর জীবনীশক্তি তলানিতে । কিন্তু এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। সেই লড়াইয়ে জীবনরেখার সন্ধান দিতেই অসুখরূপী অসুরকে পরাস্ত করতে হাতে লাইফলাইন তুলে দেবে হাতিবাগান নবীনপল্লি।

মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে তারই নানা উদাহরণ তুলে ধরা হবে। যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখা, ভেজাল বর্জন, সুষম আহারের বিষয়ে সচেতনতা, নেশা থেকে মুক্তি এই সবই মুক্তির পথ। সমাজের কাছে এক মূর্তিমান লাইফলাইন হয়ে উঠবে নবীনপল্লি সর্বজনীনের পুজো মণ্ডপটি। শিল্পী সুবল পাল ও আবহ শিল্পী বিমল বন্দ্যোপাধ্যায়ের নৈপুণ্যে এই পুজো এবার বাড়তি নজর কাড়বে দর্শনার্থীদের ।

আরও পড়ুন-সচেতনতা বাড়াতে ডানকুনির মিলন সংঘের থিম ‘জল সংকট ও জল সংরক্ষণ’

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...