Tuesday, June 23, 2026

অন্তরালে থেকেও আইনজীবীদের ফি কীভাবে মেটাচ্ছেন রাজীব? খোঁজ নিচ্ছে সিবিআই

Date:

Share post:

হাইকোর্ট রক্ষকবচ তুলে নেওয়ার পর থেকে সিবিআইয়ের খাতায় “পলাতক” রাজীব কুমার। তাঁকে পুণরায় সুরক্ষা দিতে আগাম জামিনের আবেদন নিয়ে এ কোর্ট ও কোর্টে ছুটে বেড়াচ্ছেন ADG CID-এর দুঁদে আইনজীবীরা। সিবিআই মনে করছে, পেশাগত কারণে এই আইনজীবীদের যে ফি, সেটা খুব স্বাভাবিক কারণেই দেওয়ার কথা রাজীব কুমারের। কিন্তু সেটা যদি তিনি করেই থাকেন, তাহলে কোন পথে তা সম্ভব হচ্ছে এটাও খোঁজ নিচ্ছে সিবিআই।

রাজীব কুমার ছুটিতে থাকা সত্ত্বেও বিভিন্ন সময় আদালতে তাঁর হয়ে আইনজীবীরা হাজির থাকছেন। তাঁদের পেমেন্ট দিতেও নিশ্চিতভাবে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, অন্তরালে থেকেও রাজীব কুমার তাঁর একাধিক আইনজীবীর পিছনে কীভাবে এত টাকা খরচ করছেন, তারও সন্ধান পেতে মরিয়া সিবিআই।

আরও পড়ুন-ফের রাজীবের বাড়িতে হানা সিবিআইয়ের, সিজিও-তে চার ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...