Wednesday, March 4, 2026

বাধা নেই ‘গুমনামী’-র মুক্তিতে

Date:

Share post:

বহু বিতর্কিত ছবি ‘গুমনামী’-র মুক্তিতে আর বাধা রইল না। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটিকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট। বুধবার, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এই রায় দেন। ছবি মুক্তিতে স্থাগিতাদেশের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়। এদিন, আবেদন প্রসঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, যখন নেতাজি কীভাবে মারা গিয়েছিলেন, সেই ইতিহাস স্পষ্ট নয়, তখন তথ্য বিকৃতির অভিযোগ কীভাবে বলা যাবে? পাশাপাশি, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানায়, সেন্সর বোর্ডও ছাড়পত্র দিয়েছে ছবিটিকে। মামলাকারীর বিষয়টি নিয়ে আগ্রহ থাকলেও, এর সঙ্গে জনস্বার্থের কোনও যোগ নেই।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’ ছবি নিয়ে প্রথম থেকে বিতর্ক দেখা দিয়েছে। দেবব্রত রায় তাঁর অভিযোগে জানান, নেতাজির অন্তর্ধান নিয়ে ধোঁয়াশা রয়েছে। গুমনামী বাবা যে ‘নেতাজি’ সেটা মুখার্জি কমিশনও বলেনি। সরকারও সেই প্রমাণ দিতে পারেনি। সেখানে এই ছবির বিষয়বস্তু বিভ্রান্তিকর। নেতাজির সঙ্গে ভারতবাসীর আবেগ জড়িত। ‘গুমনামী’ নিয়ে এই দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে, নির্দিষ্ট দিনে ছবি মুক্তিতে আপাতত আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন-অভিষেক হাল ধরার যোগ্য হয়ে উঠছে, কুণাল ঘোষের কলম

 

spot_img

Related articles

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...