Friday, May 1, 2026

মির্জা-মুকুল মুখোমুখি জিজ্ঞাসাবাদ, এবার নারদা কাণ্ডে বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

ঘোর বিপাকে বিজেপি নেতা মুকুল রায়। এবার আইপিএস এসএমএইচ মির্জার সঙ্গে মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অসমর্থিত সূত্রের খবর, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে মুকুলকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য, নারদা স্ট্রিং অপারেশনে অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়। নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলসের দাবি, আইপিএস মুকুলের মাধ্যমেই তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছিল ম্যাথুর। সুতরাং, তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই মনে করা হচ্ছে, ম্যাথুর দাবির পরেই মির্জা-মুকুল মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে তৎপর হয়েছে সিবিআই।

যদিও এদিন আইপিএস মির্জা গ্রেফতার হওয়ার পর এবং ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই-এর বিশেষ আদালত তাকে পাঁচদিনের সিবিআই হেফাজত দেওয়ার পর মুকুল রায় তাঁর প্রতিক্রিয়ায় মির্জার সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেননি মুকুল রায়। এনিয়ে তাঁর সাফাই, ”ওরা ব্যবসার জন্য এসেছিলেন। আমি তখন মির্জার সঙ্গে দেখা করতে বলি। কোনও টাকা লেনদেনের কথা বলিনি।” আসলে সিবিআই মুখোমুখি জিজ্ঞাসাবাদে বসিয়ে জানতে চাইছে, কে সঠিক কথা বলছে। আইপিএস মির্জা নাকি বিজেপি নেতা মুকুল রায়।

অতীতে, মুকুল রায়ের সঙ্গে স্যামুয়েলসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা কারো অজানা নয়। মুকুল রায় জানিয়েছিলেন, ম্যাথু নাকি ব্যবসার জন্য তাঁর কাছে এসেছিলেন। তাঁরা বর্ধমানের ব্যবসা করতে চান। এবং ব্যবসা করতে হলে জমি সংক্রান্ত ব্যাপারে পুলিশ সুপারের অনুমোদন দরকার। কিন্তু সেখানে লেনদেনের কোন বিষয় ছিল না।

তবে সিবিআই-এর সমন পাঠানোর বিষয়টি সরাসরি অস্বীকার করে গিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। এখন দেখার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে শুক্রবার মুকুল নিজাম প্যালেস যান কিনা।

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...