Wednesday, March 4, 2026

মহালয়া শুভ নাকি অশুভ? রয়েছে অনেক বিতর্ক, জেনে নিন আসল তথ্য

Date:

Share post:

মহালয়া কি আদৌ ‘শুভ’? কাউকে ‘শুভ মহালয়া’ উইশ করা করা কি আদৌ যুক্তিযুক্ত?

হিন্দু বিশ্বাস মতে, এই সময় প্রেতলোক থেকে পিতৃপুরুষের আত্মারা ফিরে আসে এই মর্ত্যলোকে। সেই প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করার দিনটিই হল মহালয়া। তিল-জল দিয়ে তর্পণ করে তাঁদের পরিতৃপ্ত করা হয়। এই তর্পণ যেমন প্রয়াত বাবা-মা বা পূর্বপুরুষের জন্য, তেমনই সমগ্র জীবজগতের জন্যও।

রাত পোহালেই মহালয়া, জেনে নিন নিয়ম আর এই দিন পালনের ফল:

শুনতে অবাক লাগলেও, মহালয়ার সঙ্গে সরাসরি দুর্গাপুজোর কোনও যোগ নেই। বরং, মহালয়ার নেপথ্যে রয়েছে মহাভারতে কর্ণের জীবনের অনুষঙ্গ। পিতৃপুরুষকে স্মরণ করার এই দিনটির সঙ্গেও তাই ‘শুভ’ শব্দটি ব্যবহার করা চলে কি না, তা ভেবে দেখা দরকার।

মহালয়ার এই দিনটি দুর্গাপুজোর আরম্ভ বলেই আজকের বাঙালি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কিন্তু হিন্দু ধর্মানুযায়ী, তার কোনও ভিত্তি নেই। সম্ভবত আকাশবাণী বীরেন্দ্রকৃষ্ণ-বাণীকুমারের গীতি-আলেখ্যটি চালানোর ফলেই এমন ধারণার সূত্রপাত। মনে রাখা দরকার, আকাশবাণীর অনুষ্ঠানটির নাম কিন্তু ‘মহালয়া’ নয়— ‘মহিষাসুরমর্দিনী’। অনুষ্ঠানটি এখন মহালয়ার দিন সম্প্রচারিত হলেও শুরুতে তা সম্প্রচারিত হতো ষষ্ঠীর ভোরে।

কাজেই, সামগ্রিক ভাবে এই ধারণা ছড়িয়ে পড়ায় ইদানীং মহালয়া থেকেই ঢল নামে দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তার। অবশ্য সোশ্যাল মিডিয়ায় মূল বিষয়টি উত্থাপন করেও অনেকে সচেতন করতে চাইছেন। চোখে পড়ছে এই বিষয়ে অনেক মজার মিম-ও।

আবার এই মতকে কাউন্টার করে পালটা মিম-ও এনেছেন অনেকে। তাঁদের বক্তব্য, মহালয়াকে ‘শুভ’ বলার মধ্যে ভুল কিছু নেই। কারোকে ‘শুভ মহালয়া’ উইশ করার আগে তাই ভাল করে ভাবুন। শারদীয়ার শুভেচ্ছা জানাতেই পারেন, কিন্তু মহালয়ার শুভেচ্ছা জানাতে গেলে পালটা প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তাই নিজের যুক্তি প্রস্তুত রাখুন।

spot_img

Related articles

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...